ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঝিনাইদহ-১ আসনের সব কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন মোট ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।