কুমিল্লা-৪ আসন

হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত

কুমিল্লার দেবিদ্বার (কুমিল্লা-৪) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দেড় লাখ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জসীমউদ্দীন (ট্রাক প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ভোট।

আসনের মোট ১১৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল নিশ্চিত করা হয়েছে। ফলাফল ঘোষণার পর দেবিদ্বারের বিভিন্ন এলাকায় হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়।

এর আগে আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে একযোগে ঐতিহাসিক গণভোটও অনুষ্ঠিত হয়েছে।