দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।
তিনি জানান, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।