আসিফ মাহমুদ

নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ঘোষণা দিয়েছেন, আজ বুধবার তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন। 

মঙ্গলবার (৩ মার্চ) রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। 

পোস্টে তিনি লেখেন, আগামীকাল (বুধবার) আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।