সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদ থেকে 'ওয়াক আউট' করেছেন বিরোধীদলীয় সদস্যরা। বুধবার (১ এপ্রিল) বিকেল ৫ টা ৪০ মিনিটের দিকে ওয়াক আউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।
ওয়াক আউটের ঘোষণা দিয়ে তিনি বলেন, 'আমরা প্রতিকার চেয়েছিলাম, এ বিষয়টা ৯সংবিধান সংস্কার পরিষদ) কোনো দলের সাথে সম্পৃক্ত না। যে বিষইয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম। এর স্বপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইনও করেছি।''
তিনি বলেন, আমরা প্রতিকার যে পেলাম না এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা 'ওয়াক আউট' করছি।