যুবদল কর্মীকে ছাত্রলীগ সাজিয়ে কারাগারে প্রেরণ!

রাজধানীর উত্তরা পশ্চিম থানা যুবদলের কর্মী তানভীর রহমান নির্ঝরকে আওয়ামী লীগ কর্মী সাজিয়ে কারাগারে পাঠানোয় খোদ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। 

তানভীরকে গ্রেপ্তার করে হয়রানি করার বিষয়টি তদন্ত করে দলের নীতিনির্ধারকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী তানভীর রহমান নির্ঝর।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। 

এ সময় তার আইনজীবী জামাল পারভেজ ও যুবদল কর্মী জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, চাঁদাবাজবিরোধী অভিযানের আড়ালে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে রাজনৈতিকভাবে হয়রানি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমার ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগ কর্মী হিসেবে প্রচার করে প্রোপাগান্ডা ছড়াতে থাকে একদল দুষ্কৃতকারী।’

এই বিষয়ে গত ২৩ এপ্রিল উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন নির্ঝর। কিন্তু গত ২ মে পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিন দিনের সাজা প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। কোনো ধরনের অপরাধ ছাড়াই তাকে সাজা প্রদান করা শুধু অন্যায় নয়, বরং এটি রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

তানভীর রহমান নির্ঝর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা হিসেবে উত্তরা পশ্চিম থানার সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে উত্তরা পশ্চিম থানা যুবদলের একজন সক্রিয় কর্মী। 

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন-পীড়ন, হামলা-মামলা ও নির্যাতনের বিরুদ্ধে তিনি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন। 

তিনি প্রশাসনের উচ্চপর্যায়, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

200 অক্ষরের সার্চিং কিওয়ার্ড Google/Social Media Searching বাংলা ও বাংলিশ কি ওর্য়াড দাও এবং মেটা টাইটেল ও সারাংশ দাও সাথে 4টি হ্যাশট্যাগ দাও khoborsangjog সহ