জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এসেছে খেলাফত মজলিস।  

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শুরার বৈঠক থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংক্ষিপ্ত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জোট ত্যাগের পেছনে দলীয় ও রাজনৈতিক কৌশলগত কারণ রয়েছে। ঘটনার বিস্তারিত ও আনুষ্ঠানিক কারণ পরবর্তী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরা হবে জানানো হয়েছে।