রাজনীতির আঙিনা থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত আবেগঘন একটি বার্তা শেয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি লেখেন, "আজ আপনাদের কাছ থেকে শেষবারের মতো বিদায় নেওয়ার সময় এসেছে।"
পোস্টের শেষে তিনি পুনরায় দলের প্রতি ভালোবাসা ও আনুগত্য ব্যক্ত করে 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ' লিখে ইতি টানেন, যা কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এর আগে জাতীয় সংসদ ভবনে আয়োজিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে বক্তব্য দেওয়ার সময়ও তিনি বেশ কয়েকবার আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
সংসদ সদস্যদের উপস্থিতিতে দেওয়া সেই বক্তব্যে তিনি বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সবার দোয়া কামনা করেন।