মীর সরফত আলী সপু

বিএনপি কখনো চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না

মুন্সীগঞ্জের শ্রীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

এ সময় তিনি স্পষ্টভাবে জানান যে, বিএনপি কখনোই চাঁদাবাজ বা সন্ত্রাসীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেয় না।

দলের ভাবমূর্তি রক্ষায় সম্প্রতি একজন সংসদ সদস্যকে পদচ্যুত করার উদাহরণ টেনে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।