অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরবে না: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নৈতিক পরাজয় হয়েছে, আওয়ামী লীগের নৈতিক পতন হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই আগস্ট আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার কবরটাও দেওয়ার মতো সাহস বাংলাদেশে আওয়ামী লীগের কেউ নেই। যে আওয়ামী লীগ পালিয়ে গেছে ভারতে, সে আওয়ামী লীগ ফাঁসির দড়িতে ঝুলতে বাংলাদেশে আসবে- এটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না।