জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।
বার্তায় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার এনসিপির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে বৈঠক করবে। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে দলটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকের প্রেক্ষাপট ও দলের অবস্থান তুলে ধরে সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এসব বিষয়ই দেশের জাতীয় ঐক্যের মূল ভিত্তি হওয়া উচিত বলে মনে করে এনসিপি।
সোমবারের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলটির উত্থাপিত দাবিদাওয়াগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।