ডিসেম্বর ঘিরে নানা কর্মসূচি পালন করবে বিএনপি-এ কথা জানিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকায় মহাসমাবেশে মানুষের ঢল নামবে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। সে সময় তিনি এসব কথা বলেন।
এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ডিসেম্বর ঘিরে নানা কর্মসূচি পালন করবে বিএনপি। তারই ধারাবাহিকতায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে দেশবাসীর প্রতি বার্তা দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির এ মহাসমাবেশে মানুষের ঢল নামবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে করেন দলটির শীর্ষ নেতারা।