২৭ ফেব্রুয়ারি: আজকের নামাজের সময়সূচি

ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় ও অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। ইমান বা বিশ্বাসের পর নামাজের মাধ্যমেই একজন মুমিন তার পরিচয় তুলে ধরেন। কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। তাই শত ব্যস্ততার মাঝেও ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। 

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬), ৯ রমজান ১৪৪৭ হিজরি। দিনটি পবিত্র জুমার দিন। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো:

আজকের নামাজের সময়:

জুমা: ১২টা ১৬ মিনিট

আসর: ৪টা ১৭ মিনিট

মাগরিব: ৫টা ৫৯ মিনিট

এশা: ৭টা ১৪ মিনিট

ফজর (শনিবার): ৫টা ১৩ মিনিট

ঢাকার সময়ের সাথে নিচের জেলাগুলোর সময় যোগ বা বিয়োগ করতে হবে-

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট