আট বছর পর ইরানিদের ওমরাহ পালনের সুযোগ

আট বছর পর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ইরানিরা। দেশটির হজ ও পিলগ্রিমেজ অর্গানাইজেশনের প্রধান আব্বাস হোসেইনি জানিয়েছেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে সৌদি আরবে নিয়মিত ফ্লাইট শুরু হবে।

এ ঘোষণার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। 

ইরানের আধা-সরকারি গণমাধ্যম এজেন্সি ফারসের প্রতিবেদন থেকে জানা যায়, ওমরাহ পালনের জন্য দেশটির ১০টি বিমানবন্দর থেকে মক্কায় ফ্লাইট চলবে। প্রথম ফ্লাইটটি যাবে ১৯ ডিসেম্বর।

২০১৬ সালে এক শিয়া ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করার পর সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইরান।