একনজরে আজকের খেলার সময়সূচি

ক্রীড়াপ্রেমীদের জন্য বুধবার (২৫ ফেব্রুয়ারি) একটি জমজমাট দিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন রয়েছে বড় লড়াই, তেমনি উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বেও মাঠে নামবে ইউরোপের জায়ান্ট দলগুলো।

একনজরে দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ সব খেলার সময় ও টিভি চ্যানেল:

ক্রিকেট: টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (সরাসরি: টি স্পোর্টস ও নাগরিক টিভি)।

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান (নারী ওয়ানডে): বিকেল ৫টা (সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২)।

ফুটবল: উয়েফা চ্যাম্পিয়নস লিগ

আতালান্তা বনাম বরুশিয়া ডর্টমুন্ড: রাত ১১টা ৪৫ মিনিট (সরাসরি: সনি স্পোর্টস ২)।

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা: রাত ২টা (সরাসরি: সনি স্পোর্টস ২)।

পিএসজি বনাম মোনাকো: রাত ২টা (সরাসরি: সনি স্পোর্টস ১)।

জুভেন্টাস বনাম গালাতাসারাই: রাত ২টা (সরাসরি: সনি স্পোর্টস ৫)।

মাঠের লড়াইয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগের নকআউট প্লে-অফের দ্বিতীয় লেগের রোমাঞ্চকর ম্যাচে বেনফিকার বিপক্ষে ঘরের মাঠে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।