অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা

ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশ্বের সকল শ্রেণির মানুষের উন্মাদনার শেষ নেই। তবে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে উন্মদনা যেন একটু বেশিই। 

অথচ কিছুদিন আগেও মনে হচ্ছিলো বাংলাদেশের সমর্থকরা সরাসরি দেখতে পারবেন না প্রিয় দলের খেলা। অবশ্য সেই আশঙ্কার কুয়াশা কেটে গেছে। ঘরে বসেই দেশের তিনটি টিভি চ্যানেলে দেখা যাবে খেলা ।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা।

এছাড়া লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স  থেকেও দেখা যাবে বিশ্বকাপের খেলা।