চমকের পথে সৌদি আরব, উরুগুয়ের বিপক্ষে এগিয়ে 

বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরব আবারও চমকের আভাস দিচ্ছে। এশিয়ার প্রতিনিধিরা প্রথম ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে গোল করে এগিয়ে গেছে।

সৌদি আরব ম্যাচের শুরু থেকেই শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণের কৌশলে খেলতে থাকে । পরিকল্পনারই সফল বাস্তবায়ন ঘটে প্রথমার্ধে।

বিশ্বকাপের মঞ্চে চমকে দেওয়ার ইতিহাস সৌদির রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে বিশ্বজুড়ে আলো ছড়িয়েছিলো তারা। এবারও উরুগুয়ের বিপক্ষে এগিয়ে গিয়ে আরেকটি অঘটনের সম্ভাবনা তৈরি করেছে।