সুইডেনের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে সুইডিশরা দাঁড়াতেই পারেনি। উড়ে গেছে ৫–১ গোলের বিশাল ব্যবধানে।
নেদারল্যান্ডসের পক্ষে জোড়া গোল করেছেন কোডি গাকপো ও ডেনজেল ডামফ্রাইস।
এই জয়ে গ্রুপ ‘এফ’–এর শীর্ষে উঠে এলো নেদারল্যান্ডস।
নিজেদের প্রথম ম্যাচে জাপানের সাথে ২–২ গোলে করেছিল তারা। আর সুইডেন প্রথম ম্যাচে ৫–১ গোলে হারিয়েছিল তিউনিসিয়াকে।
সুইডেনের বিপক্ষে এবার ম্যাচের শেষ মুহূর্তে ৫ম গোলের দেখা পেল নেদারল্যান্ডস। ম্যাচের ৮৯ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ৫ম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।