অবিশ্বাস্য কাণ্ড! সমতায় ফিরেছে কেপ ভার্দে।
মাঠে নামার কিছুক্ষণ পরই গোল করেছেন হেলিও ভারেলা। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।
গোলটি হয়েছে উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভয়াবহ ভুল বোঝাবুঝিতে।
বল ক্লিয়ার করতে গিয়ে অলিভেরা বলটিতে ঠিকমতো পা লাগাতে পারেননি।
এদিকে মুসলেরা ছিলেন নিজের জায়গা থেকে অনেকটা এগিয়ে। সেই সুযোগে ভারেলা বলের কাছে পৌঁছে ভালোভাবে নিয়ন্ত্রণে নেন এবং দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে দেন।