এমবাপের গোলে এগিয়ে ফ্রান্স, বিরতিতে 

ফ্রান্স ১ : ০ ইরাক

খেলার ১৪ মিনিটে কিলিয়ান এমবাপের গোলই বিরতির আগে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে। 

এমবাপ্পের গোলের পর  বৃষ্টি

ফিলাডেলফিয়াতে বৃষ্টি নেমেছে। অনেক সমর্থকই এখন বৃষ্টি থেকে বাঁচতে বর্ষাতি পরে নিয়েছেন। আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে।

মনে রাখতে হবে, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা ৩০ মিনিটের জন্য বন্ধ রাখা হবে এবং দর্শকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

এমবাপের গোলে এগিয়ে গেল ফ্রান্স 

১৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে পাঠালেন এমবাপ্পে। বলটি এমন নিখুঁতভাবে কোণ ঘেঁষে ঢুকল যে গোলরক্ষকের কিছুই করার ছিল না।

অসাধারণ এক গোল! এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় ও বিশ্বকাপে সব মিলিয়ে ১৫তম গোল। যে গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে স্পর্শ করলেন রোনালদো নাজারিওকে। এমবাপের ওপরে আছেন ক্লোসা (১৬) ও মেসি (১৮)