এমবাপের জোড়া গোলে ইরাককে হারালো ফ্রান্স

এমবাপে হ্যাটট্রিকের সুযোগ হারালেও ফ্রান্স ৩-০ গোলে ইরাককে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে। 

দেম্বেলের গোল

অবশেষে বিশ্বকাপে নিজের প্রথম গোল পেলেন উসমান দেম্বেলে। এই গোলটির পেছনে বড় ভূমিকা মাইকেল ওলিসের। বল নিয়ে দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে গিয়ে তিনি বক্সের মধ্যে দেম্বেলেকে খুঁজে নেন। আর দেম্বেলে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ফ্রান্সের হয়ে নিজের বিশ্বকাপ-অভিষেক গোলটি করেন।

ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে

ইরাকের ভুলে ফ্রান্সের হয়ে ম্যাচের দ্বিতীয় গোল করলেন এমবাপ্পে। এই গোলে তিনি স্পর্শ করলেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলে দ্বিতীয় স্থানে থাকা মিরোস্লাভ ক্লোসাকে। দুজনের গোল এখন ১৬। মেসির ১৮ গোলের রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন ২ গোল।

ম্যাচের ৫৪ মিনিটে ইরাক নিজেদেরই বিপদ ডেকে আনে। আহমেদ কাসেমের ব্যাকপাসটি এতটাই জোরে হয়ে যায় যে গোলরক্ষক আহমেদ বাসিল বল নিয়ন্ত্রণে নিতে পারেননি।

সেই ভুলের সুযোগ লুফে নেন উসমান দেম্বেলে। নিজে শট না নিয়ে নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পেকে। আর এমবাপ্পে সহজ টোকায় বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ফ্রান্সের ব্যবধান বাড়ান।

এর আগে সেনেগালকে তারা হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপ থেকে আগেভাগে নকআউটের টিকিট কাটল ২০১৮ সালের চ্যাম্পিয়নরা।