আইভরিকোস্টের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে

আইভরিকোস্টের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে

প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ। এগিয়ে থাকার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে। ৩৯তম মিনিটে গোল করেছেন দলটির উইঙ্গার আন্তনিও নুসা।

আইভরিকোস্টও অবশ্য আক্রমণ কম করেনি। নরওয়ের ৬ শটের বিপরীতে আফ্রিকান দলটি নিয়েছে ৫টি শট। তবে এর চারটিই ছিল ‘অফ–টার্গেট’।

ম্যাচের ৩৯তম মিনিটে গোলের দেখা পেয়েছে নরওয়ে। বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে পাঠিয়েছেন আন্তনিও নুসা।

ডালাসে চলছে নরওয়ে–আইভরিকোস্ট ম্যাচ

যুক্তরাষ্ট্রের ডালাসে চলছে নরওয়ে–আইভরিকোস্টের শেষ ৩২–এর ম্যাচ। জয়ী দল ৫ জুলাই শেষ ষোলোতে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।

নরওয়ের একাদশে হলান্ড

ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুরো একাদশই প্রায় বদলে ফেলেছিলেন নরওয়ের কোচ। হলান্ড–ওডেগার্ডও ছিলেন না একাদশে। আজ আইভরি কোস্টের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে তাঁকে ফেরানো হয়েছে। আগের ম্যাচের একাদশের শুধু প্যাট্রিক বার্গ আছেন।

নরওয়ের একাদশ

নিলান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, মার্কুস হোমগ্রেন পেদারসেন, টোরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্দার সরলথ, আর্লিং হলান্ড, আন্তোনিও নুসা