এমবাপের পেনাল্টি গোলে এগিয়ে ফ্রান্স

ফ্রান্স ১ : ০ প্যারাগুয়ে

পেনাল্টি গোলে ফ্রান্সকে ৭০ মিনিটে এগিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। এটি চলতি বিশ্বকাপে তার ৭ম গোল।

মাঠে নেমেই ফ্রান্সকে এই পেনাল্টি এনে দিয়েছেন দেজিরে দুয়ে। ড্রিবল করে বক্সে ঢুকে পড়া দুয়েকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন প্যারাগুয়ের রক্ষণভাগের খেলোয়াড়রা। 

এক পর্যায়ে বক্সের ভেতর তাকে ফেলে দেওয়া হয়। 

ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।