এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন ইয়াসিন বুনু

২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপে। তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

২৬ মিনিটে প্রতি–আক্রমণে বল নিয়ে মরক্কোর রক্ষণে ঢুকে পড়েন এমবাপে। তাকে থামাতে ফাউল করে বসেন নুসাইর মাজরাউয়ি। তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচের প্রথম ২০ মিনিটে আক্রমণে এগিয় ছিল ফ্রান্সই। একাধিকবার গোলের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা, তবে এখনো গোল আসেনি। 

অন্য দিকে মরক্কো প্রতি–আক্রমণের ওপর নির্ভর করে খেলার চেষ্টা করছে। তবে ফ্রান্সকে পরীক্ষায় ফলার মতো তেমন কোনো আক্রমণ তারা গড়তে পারেনি।

ম্যাচের ৫ মিনিটের মধ্যে দুইবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ফ্রান্স। তবে দুবারই মরক্কোকে বাঁচিয়েছেন গোলরক্ষক ইয়াসিন বুনু।