ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে শনিবার(৩ অক্টোবর) ৫ উইকেটে হেরেছে ভারত। তবে হারা ম্যাচেও ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন রোহিত শর্মা। ক্যারিবীয়দের বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছান ভারতের এই হার্ড-হিটার ওপেনার। তাতেই ওপেনার হিসেবে লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন হিটম্যান।
এই মাইলফলকে পৌঁছতে রোহিতের লেগেছে ২০২ ম্যাচ। শচীনের লেগেছিল ২১৪, শচীনের চেয়ে ১২ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়লেন রোহিত। এর সঙ্গে এক দিনের ক্রিকেটে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা মাত্র চতুর্থ ব্যাটার হলেন রোহিত।
এই তালিকায় রোহিতের আগে ছিলেন শচীন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া। ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান এখনো ভারতীয় ব্যাটিং মাস্টার শচীনের। ৩৪০ ইনিংসে তার রান ১৫ হাজার ৩১০। জয়সূর্যের ৩৮৩ ইনিংসে ১২হাজার ৭৪০ রান এবং গেইলের ২৭৪ ইনিংসে ১০ হাজার ১৭৯ রান।