দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। পঞ্চম দিনের প্রথম সেশনেই হারের মুখ দেখা নাজমুল হোসেন শান্তর দল ম্যাচ শেষে ব্যাটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও বোলিংয়ে অতিরিক্ত নো বল ও ক্যাচ মিসকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন অধিনায়ক।
ব্যাটিং নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্তর কাছে জানতে চাওয়া হয়, কোথায় পিছিয়ে ছিল দল। অনেকের ধারণা ছিল শান্ত হয়তো বলবেন যে, ব্যাটিংয়ে ভালো করতে না পারায় এই হার। তবে অধিনায়ক জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘না, ব্যাটিং নিয়ে আমি খুশি। টপ অর্ডার বিপর্যয়ের পরও হৃদয় ও লিটন ভাই যেভাবে ব্যাট করেছে, তাতে আমি খুবই খুশি। তামিমও ভালো করেছে।’
কোথায় তবে হারল বাংলাদেশ?
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, তাহলে কোথায় হারল বাংলাদেশ। পরক্ষণে শান্ত বলেন, ‘আমাদের শুরুটা ভালো ছিল। বিশেষ করে আগে ব্যাট করে ৪০০ রান। তবে বিশ্বের সেরা দলের বিপক্ষে আপনি এত ভুল করলে হবে না। এত নো বল, ক্যাচ মিস, এসব কারণেই ম্যাচ হেরেছি।’
জোহানেসবার্গের উইকেট ও নো বলের পরিসংখ্যান
পেসারদের এত নো বল দেওয়ার আসল কারণ জোহানেসবার্গের উঁচু উইকেট। দুই পাশে বোলিং করার স্পটে উঁচু থাকায় সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে।
আফ্রিকান বোলারদেরও নো বল দিতে দেখা দিয়েছে। এমনকি দলটির স্পিনার হার্মারকেও কয়েকটি নো বল দিতে দেখা যায়। তবে সবশেষ ৭ টেস্টে বাংলাদেশের বোলাররা করেছেন ২৭টি নো বল। যার মধ্যে জোহানেসবার্গ টেস্টেই ৭টি।