বিশ্বকাপ ক্রিকেট

৩৮ রান করে সাজঘরে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিবের পরিবর্তে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকে সাবধানে খেললেও সময়ের সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন তানজিদ। দুই ওপেনার তানজীদ ও লিটন ৯৩ রানের জুটি গড়েন। কিন্তু দলীয় ৯৩ রানের মাথায় কুলদীপ যাদবের ওভারে আউট হয়ে সাজঘরে ফিরে যান তানজীদ। তার ব্যাট থেকে সংগ্রহ ৪৩ বলে ৫১ রান। এরপর একে একে ফিরেছেন শান্ত, মিরাজ, লিটন, তাওহিদ ও মুশফিক। অভিজ্ঞ এই ব্যাটারদের হারিয়ে চাপে পড়ে বাংলাদশ।

এই রিপোর্ট লেখার সময় ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ১৯ রানে এবং নাসুম আহমেদ ৪ রানে।

ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দলে রয়েছে দুই পরিবর্তন। সাকিবের বদলে এসেছেন নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও, তার জায়গায় এসেছেন হাসান মাহমুদ। নাসুম ও হাসান দুজনেরই বিশ্বকাপে এটি প্রথম ম্যাচ। অপরিবর্তিত আছে ভারত একাদশ।