দল থেকে বাদ পড়ে হার্ভার্ডে ভর্তি হলেন ফরাসি মিডফিল্ডার কামাভিঙ্গা

ফ্রান্সের তরুণ মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বদলি হিসেবে নেমে ৪৯ মিনিট খেলেছিলেন কামাভিঙ্গা। তবে এবার ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ২০২৬ ফিফা বিশ্বকাপ স্কোয়াডে রাখেননি তাকে। বিশ্বকাপ দলে জায়গা না পেলেও সময়টা দারুণভাবে কাজে লাগাচ্ছেন এই ফরাসি তারকা। দল থেকে বাদ পড়ার পর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি স্বল্পমেয়াদি কোর্সে ভর্তি হয়েছিলেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হার্ভার্ড বিজনেস স্কুলে ‘এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্ট’ বিষয়ক কোর্সে অংশ নিয়েছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হার্ভার্ডে তোলা একটি ছবি পোস্ট করে কামাভিঙ্গা লেখেন, ‘কয়েকটি দিন শিখেছি, শুনেছি এবং নিজেকে আরও সমৃদ্ধ করেছি।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে অনিয়মিত খেলার কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্স দলের বিশ্বকাপ ক্যাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে।

দলটি তাদের বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করছে বেন্টলি ইউনিভার্সিটির ক্যাম্পাস। কাকতালীয়ভাবে কামাভিঙ্গা তখন কাছেই হার্ভার্ডে পড়াশোনায় ব্যস্ত ছিলেন।

বিশ্বকাপে ফ্রান্স তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৬ জুন, প্রতিপক্ষ সেনেগাল।