সবুজ গালিচায় আবারও সেই চেনা মহাজাগতিক সুর, আবারও এক জাদুকরি ‘মেসি মোমেন্ট’! বিশ্বমঞ্চের গতিময় ছন্দে আলজেরিয়ার রক্ষণদূর্গ চূর্ণ করে আর্জেন্টিনাকে উল্লাসে ভাসালেন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। তাঁর হ্যাট্রটিক গোলের ওপর ভর করে আকাশী-সাদারা ৩–০ ব্যবধানে এগিয়ে।
বুধবার (১৭ জুন) সকাল ৭টায় ক্যানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা।
বিশ্বকাপের প্রথম রাউন্ডে দক্ষিণ আমেরিকার চার দলের মধ্যে দুটি হার ও দুটি ড্র করেছে। সেই ধারায় পঞ্চম দল হিসেবে মাঠে নামে মেসি ম্যাজিকে এমন চমক দেখাচ্ছে আর্জেন্টিনা।
ম্যাচ শুরুর আগে আর্জেন্টাইন কোচ স্কালোনি শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন আগের বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের পরও শিরোপা জয়ের ঘটনা আছে আর্জেন্টিনার, তাই এক ম্যাচ দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
স্কালোনি বলেন, আমাদের আগের বিশ্বকাপের অভিজ্ঞতা সবার জানা। তাই প্রথম ম্যাচ খুব জটিল কিছু নয়। তবে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ।