প্রথমার্ধে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করেছে আলজেরিয়ার। দ্বিতীয়ার্ধে দুই গোল করে জর্ডাকে ২-১ ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আলজেরিয়া। এই পরাজয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।
লিভায় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে যায় জর্ডান। প্রথমার্ধে নিজার আল-রাশদানের গোলে ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় তারা।
তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আলজেরিয়া সমতায় ফেরে আহমেদ নাধির বেনবোয়ালির গোলে। এরপর আমিন গৌরির গুরুত্বপূর্ণ গোলে এগিয়ে যায় উত্তর আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আলজেরিয়া।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া, আর টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো জর্ডানের।