এবার মেসি ম্যাজিকে ৩–১ গোলে এগিয়ে আর্জেন্টিনা

জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লাকে স্রেফ দর্শক বানিয়ে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করলেন লিওনেল মেসি। ম্যাচের ৬০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মাত্র ২০ মিনিটের ব্যবধানে এই জাদুকরী গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির নেওয়া নিখুঁত ফ্রি-কিকটি জর্ডানের মানবদেয়ালের ফাঁক গলে সরাসরি জালে জড়ায়। চলতি আসরে এটি মেসির সপ্তম গোল। মেসির এই নান্দনিক গোলের ওপর ভর করে জর্ডানের বিপক্ষে ৩–১ ব্যবধানে এগিয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিস্তারিত আসছে…