গ্রুপপর্বে মেসির সমান গোল করতে পারেনি ৩০ দেশ

আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি তার ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে একের পর এক রেকর্ড গড়ছেন। গ্রুপপর্ব শেষে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬–এ। ফিফার এই টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে ৩০টি দলই তার সমান গোলও করতে পারেনি।

এই বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে তিনি নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। এর আগে তিনি ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০) সঙ্গে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাস গড়েছেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে একটি গোল করেন তিনি।

চলতি আসরে আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচের সব ৫টি গোলই এসেছে মেসির পা থেকে। শেষ গ্রুপ ম্যাচে তিনি কিছুটা কম সময় খেলেন, যাতে সতীর্থরা সুযোগ পায়। ওই ম্যাচে আর্জেন্টিনার হয়ে জিওভান্নি লো সেলসো ও লাউতারো মার্টিনেজ একটি করে গোল করেন, আর মেসি ফ্রি-কিক থেকে আরেকটি গোল করেন।

পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনাকে বাদ দিলে এখন পর্যন্ত মাত্র ১৭টি দলই মেসির চেয়ে বেশি গোল করেছে। অনেক শক্তিশালী দলও তার চেয়ে কম গোল করেছে।

গ্রুপপর্বে সর্বোচ্চ ১০টি করে গোল করেছে জার্মানি, ফ্রান্স এবং নেদারল্যান্ডস। এরপর কানাডা করেছে ৯ গোল। আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, নরওয়ে ও সেনেগাল করেছে ৮টি করে গোল। ব্রাজিল, জাপান, সুইডেন ও সুইজারল্যান্ড করেছে ৭টি করে। আর ৬ গোল করেছে পর্তুগাল, ইংল্যান্ড, মেক্সিকো, মরক্কো, অস্ট্রিয়া এবং বেলজিয়াম।