আসিয়ান কাপ: প্রথমার্ধে বাংলাদেশের জালে দুই গোল মালয়েশিয়ার

ফিফা আসিয়ান কাপে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষে মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধের খেলায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বাঙ কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। প্রথমার্ধের দুটি গোলই এসেছে আরিফ আইমানের পা থেকে।

প্রথমে ১৮ মিনিটে আরিফ আইমানের গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর আবারও ৩৭ মিনিটে আইমানের গোলে ব্যবধান বাড়ায় মালয়েশিয়া।

প্রথমার্ধের খেলায় সবদিক দিয়ে এগিয়ে ছিল মালয়েশিয়া।

৬৬ শতাংশ বল দখলে রাখে মালয়েশিয়া। আর ৩৪ শতাংশ বাংলাদেশ। ১০টি শট নেয় মালয়েশিয়া আর বিপরীতে বাংলাদেশ নেয় মাত্র একটি। তারা ৪টি লক্ষ্যে রাখতে পারলেও বাংলাদেশের একমাত্র শটটি ছিল লক্ষ্যভ্রষ্ট।