সেভেন আপ শব্দটি শুনলেই ব্রাজিল ফুটবল সমর্থকদের মনে পড়ে ১৪ সালের সেই ভয়ানক কালো রাত। কিন্তু না এবারের সেভেন আপ ব্রাজিল সাপোর্টারদের গৌরবের। সিঙ্গাপুরের ঘরের মাঠে ৭-০ গোলে জয় দিয়ে ব্রাজিল যেনো জার্মানির সাথের ৭-১ গোলের হারের ক্ষত কিছুটা হলেও মুছে দিলো!
ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে সর্বশেষ খেলায় জাপানের সাথে ৩-২ গোলে হারের পর আজকে নিজেদের জাত চেনালো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিলো কার্লো আনচেলত্তির দল। খেলার শুরুর ২১ মিনিটেই হ্যাট্রিক তুলে নেন ভিনিসিয়ুস জুনিয়র। দলের হয়ে একটি করে গোল করে এনড্রিক ৩১, এস্তেভাও উইলিয়ান ৫১, রায়ান ৬৫ মিনিটে । এবং একটি আত্মঘাতি গোল করেন রাউল সোহেইমি।
ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলার ২০২৬ সালের এটিই ছিলো ব্রাজিলের সর্বশেষ ম্যাচ। ৭-০ গোলের বিশাল জয় দিয়ে বছর শেষ করলো সেলেসাওরা। আন্তর্জাতিক র্যাংকিয়ে ৭ নাম্বারে থাকা দলটি ১৪৮ নাম্বারে থাকা সিঙ্গাপুরকে হারিয়ে বছর শেষ করলো ব্রাজিল।
২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ঘরের মাঠে জার্মানির সাতে ৭-১ গোলে হারের পর এটাই ব্রাজিলের সবচেয়ে বড় জয়। বেশ কিছুদিন ধরেই ব্রাজিল ফুটবল দল ছন্দ হীন থাকলেও আজকে সিঙ্গাপুরের বিরুদ্ধে দেখা গেলো সেই পুরনো ব্রাজিল।