এশিয়ার বর্ষসেরা ফুটবলার ইরানের গোলরক্ষক বেইরানভান্দ

ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। এই পুরস্কার জয়ের লড়াইয়ে তিনি সৌদি আরবের দুই ফুটবলারকে পেছনে ফেলেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়ার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে বেইরানভান্দের নাম ঘোষণা করা হয় বলে জানিয়েছে মেহর নিউজ এজেন্সি।

ইরানের জাতীয় দলের এই গোলরক্ষক আন্তর্জাতিক ফুটবলে নিজের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেলেন।

সূত্র: মেহর নিউজ এজেন্সি (এমএনএ)।