তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে শনিবার(১ ফেব্রুয়ারি) দিনব্যপী অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের উৎসব-২০২৫ মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট’।
সকালে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা: শেমিম আকা নাওয়াজ।
টুর্ণামেন্টে ৩২ জন খেলোয়াড় অংশ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা দল রানার্স-আপ হবার গৌরব অর্জন করে।
বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী আঞ্জুমান আরা আকসির। এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।