বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

বিআরবি হসপিটালসের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানটির একযুগ পূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটাল জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. শামসুর রহমান। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বিআরবি হসপিটালসের কনসালটেন্ট, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠার ১ যুগে বিআরবি হসপিটালস চিকিৎসাসেবায় মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতেও আরও উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

brb

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি ‘সেবা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলমান এ কর্মসূচিতে রেডিওলজি বিভাগের পরীক্ষায় ২৫ শতাংশ এবং প্যাথলজি টেস্টে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।