জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল ও ঐতিহাসিক বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করার বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে, যা দেশের নিম্ন আয়ের লাখো পরিবারকে সরাসরি আশার আলো দেখাচ্ছে। নতুন এই রূপরেখায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ অবহেলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভাতার পরিমাণও বাড়ানোর বড় পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই বিশাল বাজেট বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সামগ্রিক আয় ও ব্যয়ের হিসাবে মোট ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক ঋণের মাধ্যমে সমন্বয় করে অর্থায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।