স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে আরও এক দফা কমানো হয়েছে সোনার দাম। শনিবার (২০ জুন) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২১ জুন) সবশেষ সমন্বয়কৃত নতুন দামেই সারা দেশে বিক্রি হচ্ছে সোনা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ Bean ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। এর আগে গত ১৯ জুনও প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। এ নিয়ে চলতি ২০২৬ সালে দেশের বাজারে মোট ৭৮ বার সোনার দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৯ বার দাম বাড়ানো এবং ৩৮ বার কমানো হয়েছে (১ দফা ভ্যাট সমন্বয়)।
এদিকে সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ২৪*৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে।