১ লাখ ৫৪ হাজার টাকায় মিলছে সোনার ভরি

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার টাকার ওপরে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি। পাশাপাশি ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার টাকা।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন দাম কার্যকর করেছে। নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুস নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

নতুন নির্ধারিত দামে সোনার গহনা:

২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

এদিকে সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস।

নতুন নির্ধারিত দামে রুপার গহনা:

২২ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩১৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা।