অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ

গত অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। খাদ্যপণ্যের দাম কমায় সার্বিক মূল্যস্ফীতি কমেছে। তবে একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্যে এমনটি জানানো হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ, যা অক্টোবরে ৬ দশমিক ৮০ শতাংশে নেমেছে।

তবে একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। অর্থাৎ, খাদ্য ছাড়া দৈনন্দিন অন্যান্য খরচের ক্ষেত্রে মানুষের ওপর আর্থিক চাপ বেড়েছে।

আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট।

এদিকে বছরওয়ারি তুলনায় দেখা যায়, ২০২৫ সালের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। চলতি বছরের অক্টোবর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট।