আরডি ফুড ৫ শতাংশ লভ্যাংশ দেবে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেয়ারি ফুড লিমিটেড ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ নগদ শতাংশ লভ্যাংশ দেবে।

সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়। কোম্পানির সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩৮ টাকা। যা আগের বছর ইপিএস ছিল ১.১৮ টাকা।

এ সংক্রান্ত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।