কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালনা পর্ষদের ৫১তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
সভায় ২০২৩ সালের ব্যাংকের হিসাব বিবরণী অনুমোদিত হয় এবং ১০.৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। এছাড়াও সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন- মো. কামরুল আহসান, বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, অ্যাডমিন; এম. খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি; এস এম রুহুল আমীন, অ্যাডিশনাল আইজি (অ্যান্টি টেররিজম ইউনিট); মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (এল অ্যান্ড এএ) ; মো. আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স); আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অ্যাডিশনাল আইজি (ফাইন্যান্স); হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার; মো. আমিনুল ইসলাম, বিপিএম (বার), ডিআইজি, প্রশাসন; কাজী জিয়া উদ্দিন, বিপিএম, ডিআইজি, এইচআরএম; ড. শোয়েব রিয়াজ আলম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১); মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট); সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি এবং পরিচালক (একাডেমিক) পুলিশ স্টাফ কলেজ; মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক; কাজী মসিহুর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।