কাঞ্চনজঙ্ঘা দেখার উপযুক্ত সময়

পঞ্চগড়ের অন্তর্গত তেঁতুলিয়া দেশের সর্ব উত্তরের উপজেলা। দেশের সর্ব উত্তরের এ উপজেলাতেই রয়েছে দেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দর। সেখানের বিভিন্ন জায়গা থেকে স্পষ্ট দেখা যায় হিমালয় পর্বতমালার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। 

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে থাকে পর্বতশৃঙ্গটি। কখনো তা শ্বেত-শুভ্র, কখনো সূর্য-কমলা। সূর্যের আলো পড়তে থাকলে এর সৌন্দর্য দেখে পর্যটকরা চোখ ফেরাতে পারেন না। পঞ্চগড় ভারতের সীমান্তবর্তী এলাকা। সেখান থেকে দার্জিলিং ৫৮ কিলোমিটার দূরে। আর, ওই  এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব ১১ কিলোমিটার। এত কাছে থাকার কারেণ তেতুলিয়া থেকেই এটি দেখা যায়।

সাধারণত শীতকালে দূরের মেঘমুক্ত আকাশে ভেসে থাকতে দেখা যায় পাহাড়ের চূড়া। একটু সকাল হলেই রোদের আলোয় চিকচিক করতে থাকে। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার জন্য শীতই সবচেয়ে সেরা সময়।

যদিও সারা বছর তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয় না। তাই বছরের যে কোনো সময় না গিয়ে অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়টাতে যাওয়া উত্তম। এই সময়টাতে আকাশ একদম পরিষ্কার থাকে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানের ফাঁকা জায়গায় দাঁড়ালে খুব ভোরে মেঘ ও কুয়াশামুক্ত আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পাহাড় চূড়ার প্রাকৃতিক দৃশ্যটি সারা দিনের ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে।

তেতুলিয়ার মহানন্দা নদীর ওপারে ভারত আর এপারে জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ভিক্টরিয়ান ধাঁচের ডাকবাংলো, পাশে তেঁতুলিয়া উপজেলা পরিষদের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে সুন্দর একটি পিকনিক স্পট। এই ডাকবাংলোর বারান্দা থেকেই দেখা যায় দূরের দিগন্তরেখায় ভেসে থাকতে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।