খবর সংযোগ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার বিজয়ী ভাষণে বলেছেন, পারিবারিক মূল্যবোধের পবিত্রতা রক্ষা করা হবে। সমকামিতাকে কখনো তার সরকার এবং দল স্বাগত জানাবে না।
রোববার (২৮ মে) সন্ধ্যায় ভাষণে তিনি আরও বলেন, কথিত পশ্চিমা উদারপন্থী এই মতাদর্শকে কখনোই দেশে প্রবেশ করতে দেয়া হবে না।
তুরস্কের সর্বোচ্চ নির্বাচন পরিষদ এরদোগানের বিজয় নিশ্চিত করার কথা ঘোষণা করে। এরদোগান নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারওগ্লুকে পরাজিত করেন।
রান অফ নির্বাচনের সময় এরদোগান বারবারই প্রতিদ্বন্দ্বী কিলিচদারওগ্লু ও তার জোটকে সমকামীপন্থী বলে অভিযোগ করেছেন। নির্বাচনে বিজয়ের পর ইস্তাম্বুল শহরে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণ এরদোগান আবারো একই অভিযোগ করেন।
তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ক্ষমতাশীন একে পার্টি কি সমকামিতাকে সমর্থন করবে? তিনি নিজেই বলেন, তার দল ও জোট সবসময় তুরস্কের ঐতিহ্যবাহী মূল্যবোধকে রক্ষা করবে। সূত্র: পার্স টুডে।