মোজতবা খামেনির প্রতি ইরানের বিপ্লবী গার্ডের আনুগত্য প্রকাশ

নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা নতুন নেতাকে শুভেচ্ছা জানিয়েছে।

এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, আমরা মোজতবা খামেনির প্রতি আজীবন আনুগত্য ও আন্তরিক থাকব। এছাড়া তিনি যে নির্দেশনা দেবেন সেটি বাস্তবায়নে প্রস্তুত থাকব।

ইরানে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ৩টার দিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করে।

বিপ্লবী গার্ডের পাশাপাশি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি মোজতবার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। সূত্র: আলজাজিরা