ইরানের স্পিকার

আমরা যুদ্ধবিরতি চাই না, হামলাকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে তারা কোনো যুদ্ধবিরতি চাইছেন না। ইরানের ওপর আগ্রাসন ও হামলাকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে।

স্থানীয় সময় রোববার রাতে রাষ্ট্রায়াত্ত্ব টিভিকে তিনি বলেন, ‘যদি শত্রুরা আমাদের ওপর অন্য কোনো দেশ থেকে হামলা চালায়, তাহলে তেহরান উপযুক্ত জবাব দেবে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে প্রথমে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর যুদ্ধ শুরু হয়। যা এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে। সূত্র: রয়টার্স