উত্তর সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমাদের অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর সাইপ্রাসে মোতায়েন করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রয়োজনে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে।’