দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে দুটি ড্রোন হামলায় একজন বাংলাদেশি নাগরিকসহ চারজন আহত হয়েছে। দুবাই সরকারের মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস। 

খবর অনুসারে, বাকিদের মধ্যে একজন ভারতীয় নাগরিক মাঝারি মাত্রায় আহত হয়েছেন। এছাড়া দুইজন ঘানার নাগরিক সামান্য আহত হয়েছেন।

এক্সে  দেওয়া এক বার্তায় দুবাই মিডিয়া অফিস জানিয়েছে , ড্রোন দুটি বিমানবন্দরের আশপাশে পড়ে। তবে এ ঘটনার পরও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরের কোনো অবকাঠামোর ক্ষতি হয়েছে কী না, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। 

এদিকে ব্রিটিশ সামরিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, দুবাইয়ের উত্তর–পশ্চিমে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের সব নাবিক নিরাপদ আছেন এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সূত্র: সিএনএন