মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে আরও মার্কিন সেনা ও নতুন রণতরী। শনিবার (১৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দুই মার্কিন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ। ওই কর্মকর্তারা বলেন, এই অতিরিক্ত বাহিনী পানি এবং উভয় ফ্রন্টে কাজ করতে সক্ষম।
এক কর্মকর্তা আরও জানান, এই গ্রুপটির নেতৃত্ব দেবে অ্যামফিবিয়াস অ্যাসল্ট রণতরী ইউএসএস ত্রিপোলি।
অ্যামফিবিয়াস অ্যাসল্ট রণতরী হলো এক ধরনের শক্তিশালী রণতরী, যা সমুদ্র থেকে স্থলভাগে সৈন্য, যুদ্ধযান এবং হেলিকপ্টার নামানোর জন্য ব্যবহৃত হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউএসএস ত্রিপোলির নেতৃত্বাধীন এ ইউনিটে সাধারণত প্রায় ৫ হাজার নাবিক ও সেনা থাকে, যারা কয়েকটি যুদ্ধজাহাজে ভাগ হয়ে অবস্থান করে।
এ পদক্ষেপের খবর এমন সময় এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির খারগ দ্বীপে ইরানের সামরিক অবকাঠামো ‘সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে’ যুক্তরাষ্ট্রের বাহিনী। এটি বৈশ্বিক তেল পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ।